বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে আবারও সামরিক শক্তির প্রদর্শন করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির নতুন নির্মিত একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ থেকে সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। এই উৎক্ষেপণ কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
বুধবার উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলের নামফো শিপইয়ার্ড থেকে ‘চো হিওন’ নামের নতুন ডেস্ট্রয়ারটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, প্রায় ৫০০ টন ওজনের এই জাহাজটি দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং এখান থেকেই ক্রুজ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।
জাহাজটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে কিম জং-উন বলেন, খুব শিগগিরই তাদের নৌবাহিনী পানির নিচ থেকে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে আঘাত হানার সক্ষমতা অর্জন করবে। একই সঙ্গে নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনাও ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নৌ প্রতিরক্ষায় এ ধরনের অগ্রগতি দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় বড় পরিবর্তন আনছে, যা গত পাঁচ দশকে অর্জন করা সম্ভব হয়নি।
বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার নতুন সমরাস্ত্র প্রদর্শন এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূরাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন