‘সমস্ত প্রশংসা আল্লাহর’ লিখে ইরানকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৭:৩৯ পিএম
‘সমস্ত প্রশংসা আল্লাহর’ লিখে ইরানকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি বন্ধই থাকলে ইরানের মানুষের ‘নরকে’ বাস করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘অভিশপ্ত হরমুজ প্রণালি খুলে দাও, তোমরা পাগল ইরানিরা, নইলে তোমাদের নরকে বাস করতে হবে—দেখে নিও! সকল প্রশংসা আল্লাহর।’

একই সঙ্গে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সড়ক যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে ব্রিজ লক্ষ্য করে হামলার ইঙ্গিত হিসেবে মঙ্গলবারকে ‘পাওয়ার প্লান্ট ডে’ ও ‘ব্রিজ ডে’ হিসেবে উল্লেখ করেন।

এএন