রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় হাজিরা দিতে আদালতে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৩ সেপ্টেম্বর) এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য আছে। বেলা ১১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছান বিএনপি মহাসচিব।
এরপরই মহানগর হাকিম আদালত-৪ এর বিচারক তোফাজ্বল হোসেনের আদালতে হাজিরা দেন তিনি। দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ মামলায় মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত।
২০১২ সালের ১৪ ডিসেম্বর পল্টন থানায় নাশকতার অভিযোগে মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
এইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন