সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল আউয়াল মারা গেছেন। আজ ৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আজ বাদ যোহর সুপ্রিমকোর্ট ইনার গার্ডেনে আবদুল আউয়ালের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন