বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ হচ্ছে না।
এক বিচারপতি অসুস্থ থাকায় আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটাবিরোধী আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ হবে না।
বুধবার (৩১ জুলাই) সকালে সংশিষ্ট আদালতের কনিষ্ঠ বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন প্রধান বিচারপতির কাছে ছুটি নেন। সেখানে তিনি অসুস্থতার কারণ দেখিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান বিচারপতির দফতর।
এর আগে, গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) তাকে ফের ৬ মাসের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হয়।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন