সুপ্রিম কোর্ট থেকে বাসভবনে ফেরার পথে চার বিচারপতির গাড়িতে হামলা হয়েছে বলে জানা গেছে।
রোববার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
এর আগে, শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবি তোলা হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল থেকে অসহযোগ কর্মসূচি পালন শুরু করে আন্দোলনকারীরা। আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে চলছে সংঘর্ষ। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ করছেন আন্দোলনকারীরা।
পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন