জুলাই গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।
এদিন সকালে ট্রাইব্যুনালের মামলায় আমু ও কামরুলকে গ্রেপ্তার দেখাতে আবেদন করে প্রসিকিউশন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানি শেষে ট্রাইব্যুনাল দুই আসামিকে ৪ ডিসেম্বর (বুধবার) ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।
গত ১৯ নভেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে কামরুল ইসলামকে এবং ৬ নভেম্বর ধানমন্ডির একটি বাসা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে পুলিশ।
আওয়ামী লীগের এই দুই নেতা হত্যা মামলার আসামি হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন