বাংলাদেশে ভারতীয় রিপাবলিক বাংলা টিভির সম্প্রচার কেন বন্ধ করা হবেনা তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষ বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রোববার (২২ জুন) এ রুল জারি করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে এর সম্প্রচার বন্ধে ব্যবস্থা নিতেও বিটিআরসির প্রতি রুল জারি করা হয়।
এর আগে বাংলাদেশে ভারতীয় বাংলা টিভি 'রিপাবলিক বাংলা'র সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন আইনজীবী মাহমুদুল হাসান। যেখানে তিনি বলেন এ টিভি চ্যানেলটি বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাধানোর চেষ্টা করছে। সেজন্য দ্রুত এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়া প্রয়োজন। একই সঙ্গে একটি রুল জারিরও নির্দেশনা চাওয়া হয়।
রিটে আরও বলা হয়, অপরাধ মূলক ষড়যন্ত্র করে চট্টগ্রামকে আলাদা করার চেষ্টাও করছে এই ভারতীয় টিভি। এজন্য বিটিআরসির প্রতি এই নির্দেশনাও চাওয় হয়। তথ্য সচিব, টেলিকমিউনিকেশন সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি সচিবসহ ৬ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন