সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন হবিগঞ্জের নুরুন্নবী উজ্জল

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৪:০১ পিএম
সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন হবিগঞ্জের নুরুন্নবী উজ্জল

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল পদ পেয়েছেন হবিগঞ্জের অ্যাডভোকেট মীর এ কে এম নুরুন্নবী উজ্জল।

গত ৪ নভেম্বর সরকারের আইন ও বিচার বিভাগ অ্যাডভোকেট নুরুন্নবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার পাঠানটুলা গ্রামে মীর এ কে এম ফজলুল বারী ও কাজী রোকেয়া বারী দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৭ সালের ৬ জুন আইন পেশায় যোগ দেন। 

তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে সদস্যভুক্ত হন ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি। এছাড়া ২০২৪ সালের ২ অক্টোবর সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে তালিকাভুক্ত হন।

সংসার জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের পিতা। তিনি হবিগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি হিসেবে দীর্ঘ কয়েক বছর দায়িত্ব পালন করেছেন।

ইএইচ