রাজধানীর দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে।
রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জানা যায়, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর মিরপুর ও রমনা থানায় দায়ের হওয়া দুটি পৃথক হত্যা মামলায় তিনি জামিন পান। এর আগে একই বছরের ১২ সেপ্টেম্বর মিরপুর থানার আরেকটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
ঘটনার ধারাবাহিকতায় ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখিত মামলাগুলো নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন