শামীম ওসমানসহ ১২ আসামির বিচার শুরুর আদেশ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০২:৫০ পিএম
শামীম ওসমানসহ ১২ আসামির বিচার শুরুর আদেশ

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১০ জুন দিন ধার্য করা হয়েছে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ১৯ জুলাই শিক্ষার্থী পারভেজ, ছয় বছরের শিশু রিয়াসহ মোট ছয়জনকে হত্যাসহ তিনটি পৃথক অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ প্রমাণে প্রসিকিউশন ১৮টি ভিডিও ক্লিপ, অডিও রেকর্ডিং, প্রায় ৩০০ পৃষ্ঠার দালিলিক প্রমাণ এবং ৬১ জন প্রত্যক্ষদর্শী সাক্ষীর তালিকা ট্রাইব্যুনালে জমা দিয়েছে।

গত ১৯ জানুয়ারি রাষ্ট্রপক্ষ এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

এদিকে, একই দিনে চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ জনকে হত্যার অভিযোগে আনা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৪ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এ মামলায় পলাতক হাছান মাহমুদসহ ১৭ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগ দেওয়া হয়েছে।

এম জি