ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ কর্মকর্তাকে বদলি এবং নতুন ভাবে পদায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) ডিএমপি পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এই নির্দেশ দেওয়া হয়।
কার্যালয় আদেশটিতে দেখা যায় বদলিকৃত এবং নতুনভাবে পদায়নকৃতদের সকলেই ডিএমপি`র পুলিশ পরিদর্শক।
তাদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত স্থানে দায়িত্ব পালনের আদেশ দেওয়া হয়েছে।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন