অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গত অর্থবছরে (২০২১-২২) তিন লাখ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য এম. আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। সংসদে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
অর্থমন্ত্রী জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২১-২২ অর্থবছরে তিন লাখ এক হাজার ৬৩৩ দশমিক ৮৪ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। তার আগের অর্থবছরে (২০২০-২১) আদায় হয়েছে দুই লাখ ৬১ হাজার ৬৮৯ দশমিক ২০ কোটি টাকা। সেই হিসেবে গত অর্থবছরে ৩৯ হাজার ৯৪৪ কোটি ৬৪ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।
এবি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন