মরণঘাতি ক্যান্সার সহ অন্যান্য রোগের চিকিৎসায় তিন যুগেরও বেশি সময়ের প্রতিষ্ঠান ডেল্টা হাসপাতাল। দীর্ঘ পথ পরিক্রমায় হাসপাতালটিতে ক্যান্সার চিকিৎসায় রয়েছে ৬টি সর্বাধুনিক রেডিওথেরাপি মেশিন। সেইসাথে একদল বিশেষজ্ঞ চিকিৎসক। এবার অত্যাধুনিক এম আর আই ও সিটি স্ক্যান মেশিনের সংযোজন ডেল্টা হাসপাতালে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর টোলারবাগে ডেল্টা হাসপাতালে অত্যাধুনিক বায়োমেট্রিক্স এম আর আই ও সিটি সিমুলেটর মেশিন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ডেল্টা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ সৈয়দ মোকাররম আলী। এছাড়াও হাসপাতালের পরিচালনা পরিষদ ও শেয়ার হোল্ডারসহ বিভিন্নস্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
ডেল্টা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ সৈয়দ মোকাররম আলী বলেন, ডেল্টা হাসপাতাল লিমিটেড প্রায় তিন যুগ ধরে অত্যন্ত সুনামের সাথে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে ক্যানসারসহ অন্যান্য রোগের চিকিৎসা দিয়ে আসছে। নতুন সংযোজিত মেশিনের মাধ্যমে রোগীদের রোগ নির্নয়ে নতুন মাত্রা সংযোজন হলো।
এবি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন