চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে নিজ দলের সদস্যকে হত্যাকারি শফিকুল ইসলাম রবিন জহিরুল (৪৫) গ্রেপ্তার। ২০০৯ সালে রাজধানীর ডেমরা এলাকায় এ হত্যাকান্ড সংঘটিত হয়। গত ২৬ (ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ডেমরা হতে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক এ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
মঙ্গলবার (২৮)ফেব্রুয়ারি সকালে র্যাব-৩ টিকাটুলি থেকে এ তথ্য জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।
র্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে ২০০৯ সালে রাজধানীর ডেমরা এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। তার চক্রের সাথে একাধিক সক্রিয় সদস্য ছিল।
তিনি জানান, তাদের চক্রের মাঝে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে একটি বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে বিরোধের জের ধরে আসামি(শফিকুল) ও তার অন্য সহযোগীরা মিলে যোগসাজসে চাঁদাবাজ তাদের দলের একজন সদস্য(নাম জানা যায়নি) নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে এ আসামির নামসহ একাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা হিসেবে রাজধানীর ডেমরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
তিনি আরও জানান, মামলার পর থেকে আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে নিজেকে আত্মগোপন করে আসছে। এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত কর্তৃক তাকে মৃত্যুদন্ড সাজা প্রদানের রায় ঘোষনা করেন।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন