নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার মহান স্থপতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধান তথ্য কমিশনার।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন