বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন চলছে। এদিন সকাল থেকে রাজধানীতে গণপরিবহন চলাচল ছিল সীমিত।
এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। নতুবা যেতে হয়েছে বিকল্প উপায়ে, অনেকেই হেঁটেই পৌঁছেছেন গন্তব্যে।

রাজধানীর দারুস সালাম এলাকায় সড়কে বেশ কিছু গণপরিবহনের দেখা মিলেছে। ছবি: মেহেদী জামান
এদিকে অবরোধে নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: আমার সংবাদ
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন