বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক নিবার্চিত হয়েছেন ছাত্রনেতা মাসুম বিল্লাহ । তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। বিভিন্ন সময়ে অপরাধ, নৈরাজ্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে রাজপথে থাকেন তিনি।
শুক্রবার (২৬ এপ্রিল) বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু এর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
তাকে `উপ-সমাজসেবা সম্পাদক মনোনীত করার পর তার আত্মীয়স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে বইছে আনন্দ ও উচ্ছ্বাসের হাওয়া বইছে।
অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে মাসুম বিল্লাহ বলেন, বিভিন্ন সংকটকালীন সময়ে ছাত্রলীগের কর্মী হিসেবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আন্দোলন সংগ্রামে সর্বদা সচেষ্ট থাকবো। সকলে আমার জন্য দোয়া করবেন।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন