বিশ্বমানের গবেষণা পরিচালনা ও মহামারিসহ বিবিধ জটিল ও কঠিন রোগের ভ্যাকসিন আবিষ্কারের প্রয়োজনীয় তথ্য প্রাপ্তিতে বায়োব্যাঙ্কের গুরুত্ব অসীম। পরিবেশ ও বিভিন্ন প্রাণীর মধ্যে বিদ্যমান ভাইরাস ও ব্যাক্টেরিয়ার বিষয়ে অতীত ও বর্তমান পরিস্থিতি জানতে বায়োব্যাঙ্কের বিরাট অবদান রয়েছে। বায়োব্যাঙ্কে বিভিন্ন অর্গান ও টিস্যু সংরক্ষণ করা হয়। সেই গুরুত্ব অনুধাবন করেই সোমবার ৩ জুন ২০২৪ইং তারিখে বাংলাদেশে বায়োব্যাঙ্ক প্রতিষ্ঠা শীর্ষক একটি উচ্চপর্যায়ের অনলাইন আলোচনা সভা আয়োজিত হয়। উক্ত সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক (Prof. Dr. Deen Mohd. Noorul Huq) এবং বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়ন মিশনের প্রধান মিস্টার মাহবুব হাসান সালেহ অনলাইনে যোগ দেন।
এছাড়াও সভায় আরো ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান (Prof. Dr. Mohammed Atiqur Rahman) এবং উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান। উক্ত সভা আয়োজনে বিশেষভাবে সহযোগিতা করেন বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মিসেস প্রাতি রহমান।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বায়োব্যাঙ্ক প্রতিষ্ঠার উদ্যোক্তাবৃন্দ যথাক্রমে অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু, চেয়ারম্যান, এনাটমি বিভাগ, অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, প্রাক্তন অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং অধ্যাপক, বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন, অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, চেয়ারম্যান, ফার্মাকোলজি বিভাগ এবং ডা. আরমান রহমান, ইউনিভার্সিটি কলেজ অব ডাবলিন, আয়ারল্যান্ড।
ডা. আরমান রহমানের সঞ্চালনায় সভায় প্রারম্ভিক বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বাংলাদেশে বায়োব্যাঙ্ক প্রতিষ্ঠার বিষয়ে সার্বিক সহযোগিতার অঙ্গীকার করেন।
এরপর অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু, এবং অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান গত ২০২২ইং সালে জাতিসংঘের সাধারণ সভায় সায়েন্স সামিট থেকে শুরু করে বাংলাদেশে বায়োব্যাঙ্ক প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত সকল কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে এ বিষয়ে বর্তমান অবস্থারু এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আলোকপাত করেন।
বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়ন মিশনের প্রধান মিস্টার মাহবুব হাসান সালেহ বাংলাদেশে বায়োব্যাঙ্ক প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় বাজেট ব্যবস্থাপনা এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের যোগসূত্র স্থাপন এবং তার দূতাবাসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ^াস দেন।
মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে বায়োব্যাঙ্ক প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বমানের গবেষণা পরিচালনার একটি আঞ্চলিক কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞা করেন।
ডা. আরমান রহমান বায়োব্যাঙ্কের বৈশ্বিক নেতৃত্বের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের যোগাযোগ স্থাপনে যে সহযোগিতা করছেন, তার ধারাবাহিকতা বজায় রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।
মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী গবেষণায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান জোরদার করার লক্ষ্যে বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাস, বিএসএমএমইউ-র গবেষক দল এবং সমন্বয়কারী ডা. আরমান রহমান বায়োব্যাঙ্ক স্থাপনের পরবর্তী ধাপ আরো দ্রুত ফলপ্রসূভাবে সম্পন্ন করার লক্ষ্যে একত্রে কাজ করার কর্মপরিকল্পনা করেন। এ লক্ষ্যে অতিদ্রুত বায়োব্যাঙ্কের একটি ধারণাপত্র তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়। এ বিষয়ে ডা. মহিউদ্দিন ওসমানী, সাবেক অতিরিক্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সার্বিক সহায়তা করবেন বলে প্রতিশ্রুতি দেন। বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসসহ সংশ্লিষ্ট পক্ষসমূহের সহায়তায় সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সভা আয়োজনের সিদ্ধান্ত হয়।
সার্বিক সহযোগিতায় অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন