হাইকোর্টের কোটা পুনর্বহালের রায়ে এক মাসের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। এর প্রতিক্রিয়ায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আল মামুন জানিয়েছেন, আন্দোলনকারীদের ভয় পেয়েছে সরকার। তারই প্রতিফলন এই রায়। আজ বুধবার ৩০ শতাংশ কোটা বহাল রাখার দাবি জানিয়ে রাজধানীর শাহবাগে সমাবেশে তিনি এসব কথা বলেন।
আল মামুন জানান, আইনীভাবেই এগিয়ে যাবে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
এর আগে হাইকোর্টের কোটা পুনর্বহালের রায়ে এক মাসের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ উভয়পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।
এনিয়ে জ্যেষ্ঠ আইনজীবী শাহ মনজুরুল হক বলেন, ‘এই আদেশের ফলে সরকারি চাকরিতে ২০১৮ সাল থেকে যেভাবে নিয়োগ চলছে এখনও সেভাবেই হবে।’
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন