মোবাইলে ফোরজি ইন্টারনেট আজ রোববার (২৮ জুলাই) বিকেল ৩টা থেকে চালু হবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেছেন, মেয়াদ শেষ হওয়া অব্যহৃত ৫ জিবি মোবাইল ডাটা ৩ দিনের মেয়াদে বোনাস হিসেবে ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা।
রোববার সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে এক ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।
এর আগে অ্যাসোসিয়েশন অব মোবাইলফোন অপারেটরস অব বাংলাদেশের (এমটব) সাথে বৈঠক করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন