সদ্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
গণমাধ্যমের হাতে আসা একটি ছবিতে দেখা গেছে, লাইফ জ্যাকেট গায়ে লুঙ্গি পরে নৌকার পাটাতনে বসে আছেন সালমান এফ রহমান ও আনিসুল হক। তাদের হাত দড়ি দিয়ে বাঁধা।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, তারা দুজন ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। নিউমার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন