ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ১২ জন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদা এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- পুলিশ কর্মকর্তা মো. এনামুল হক মিঠুকে পিরোজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, রুবাইয়াত জামানকে সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মো. রফিকুল ইসলামকে এপিবিএনে, মোহাম্মদ আলাউদ্দিনকে এপিবিএনে, মির্জা সালাহউদ্দিনকে রাজশাহীর সারদার বিপিএতে, এস এম জাহাঙ্গীর হাছানকে নৌ পুলিশে ও মোহাম্মদ শহিদুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।
এছাড়া মাসুক মিয়াকে রেলওয়ে পুলিশে, কাজী মাকসুদা লিমাকে টাঙ্গাইল পিটিসিতে, বদরুজ্জামান জিল্লুকে কুষ্টিয়া ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, খন্দকার রবিউল আরাফাতকে র্যাবে, মো. ইলিয়াছ হোসেনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমানকে রাজশাহী সারদার বিপিএতে বদলি করা হয়েছে।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন