রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার উদ্বেগের বিষয় নয় বলে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল (সোমবার) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কমনওয়েলথ মন্ত্রীদের বৈঠকে তিনি এসব কথা বলেন।
আজ (মঙ্গলবার) সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের একার উদ্বেগের বিষয় নয়। মিয়ানমার যে সংকটের সম্মুখীন হয়েছে, তা আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই ইস্যুতে কাজ করা।
এসকে/বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন