পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজমিস্ত্রির স্ত্রী (১৮) কে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে স্বামীর বন্ধু সজিব চাপরাশী (২৭) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সজিব উপজেলার বুখইতলা বান্ধবপাড়া গ্রামের আঃ কুদ্দুস চাপরাশীর ছেলে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার বুখইতলা বান্ধবপাড়া গ্রামের ওই গৃহবধূর স্বামীর সাথে লম্পট সজিব চাপরাশী রাজমিস্ত্রীর কাজ করে। সেই সুবাদে সজিব তাদের বসত বাড়িতে আসা যাওয়া করতো এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলো। গত ২০ নভেম্বর বুধবার সকালে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে ঘরে ঢুকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে।
এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক সজিব চাপরাশী পালিয়ে যায়। এঘটনায় ওই নারী বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমকে আজ বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সিভিল সার্জন কার্যালয় এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন