সৈয়দপুরের সুধি মহলের কাছে নববর্ষ প্রকাশনী উপহার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ১২:০৪ পিএম
সৈয়দপুরের সুধি মহলের কাছে নববর্ষ প্রকাশনী উপহার

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার সুধী মহলের কাছে  নববর্ষের বিভিন্ন প্রকাশনা বিতরণ করা হয়েছে। ছাত্র শিবির সৈয়দপুর পৌরসভা সাংগঠনিক থানা শাখার উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম ও সৈয়দপুর পৌরসভা সাংগঠনিক থানা শাখার সভাপতি সাদিক আব্দুল্লাহ শিমুল।

তারা একাধারে সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার,  সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল মুনতাকিম, সৈয়দপুর শহর আমীর শরফুদ্দিন খান,
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক মোস্তফা জাকির, সৈয়দপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলজার হোসেন, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিনসহ অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নববর্ষ প্রকাশনা সামগ্রী উপহার প্রদান করেন।

উল্লেখ্য, প্রতিবছরই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয়ভাবে একপাতা ও তিন পাতা ক্যালেন্ডার, পকেট নোটবুক, ডায়েরি ও ডকুমেন্টারি প্রকাশনা বের করে। এগুলো দেশব্যাপী সাংগঠনিকভাবে বিক্রি ও সৌজন্য প্রদান করা হয়। এসব প্রকাশনা অত্যন্ত মানসম্মত ও তাৎপর্যপূর্ণ হওয়ায় ব্যাপক চাহিদা রয়েছে।

বিআরইউ