ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জেলা জজ আব্দুস সালাম খান।
তাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে তার চাকরি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ন্যস্ত করে বুধবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ৬ নভেম্বর বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাকে যোগদান করতে দেওয়া হয়নি।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন