যশোরের অভয়নগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা ২০২৫ এর উদ্বোধন হয়েছে। উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি যশোরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. আবুল হাসান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরি, দৈনিক প্রভাতফেরী পত্রিকার নির্বাহী সম্পাদক হারুন অর রশীদ, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয় প্রমুখ।
জানা গেছে, নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর মেলা প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত ১৬টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন