সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (৬ এপ্রিল) সকালে তিনি এ সফরে গিয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
সেনাবাহিনী প্রধান আজ সকালে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। রাশিয়া সফর শেষে তিনি আগামী ১০ এপ্রিল সেখান থেকে ক্রোয়েশিয়া যাবেন।
সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এছাড়াও, সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১২ এপ্রিল দেশে ফিরবেন বলে জানা গেছে।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন