যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেল থেকে এই সমস্যার শুরু হয়।
এমআরটি লাইন-৬ এর একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পাওয়ার ট্রিপের কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। তবে ঠিক কোথায় সমস্যা হয়েছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। সমস্যার সূত্র খুঁজে বের করতে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিভিন্ন স্টেশন ঘুরে দেখা গেছে, নেটওয়ার্ক সমস্যার কারণে টিকিট কাউন্টারগুলো বন্ধ রয়েছে। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, যান্ত্রিক ও নেটওয়ার্ক সমস্যার কারণে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। এ সময় সব যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়, ফলে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সমস্যার সমাধান করে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন