মোহাম্মদপুর থানার ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৪:২৩ পিএম
মোহাম্মদপুর থানার ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ ডিএমপির তিন পরিদর্শকের বদলি হয়েছে।

রোববার ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

বদলি আদেশে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানকে ডিএমপির গোয়েন্দা বিভাগে পদায়ন করা হয়েছে।

এছাড়া, কাজী মো. রফিক আহমেদকে শাহ আলী থানা থেকে মোহম্মদপুর থানার (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে এবং ডিএমপির পরিবহন বিভাগের মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে।

জেএইচআর