মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত পাঁচজন রোগী এখনো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস) চিকিৎসাধীন রয়েছেন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
এনআইবিপিএস-এর আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, এর আগে ৩১ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ পর্যন্ত ইনস্টিটিউটে ২০ জন দগ্ধ রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে আজ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ হওয়া মো. নাভিদ নেওয়াজ (১২) নামের আরও এক শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এতে মোট ৩১ জন শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হলো।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন সোমবার (২৭ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উড্ডয়নের পরপরই মাইলস্টোন স্কুল ও কলেজের একটি দোতলা ভবনে আছড়ে পড়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছিলেন, ওই দুর্ঘটনায় পাইলটসহ মোট ৩৬ জন নিহত হয়েছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন