রাঙামাটির বাঘাইছড়িতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও ফ্রি ভ্যাকসিনেশন মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বটতলী স্কুল মাঠ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“দেশিয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণি সম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য গত ২৬ নভেম্বর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ শুরু হয়। এর ধারাবাহিকতায় আজ ফ্রী ভ্যাকসিনেশন মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফেরদৌস মিয়া, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সীয়ম্বর চাকমা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন