ঢাকার সচিবালয়ের নতুন কেবিনেট ভবনের অষ্টম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। রোববার এ ঘটনা ঘটে।
রোববার দুপুর ২টার দিকে আগুনের তথ্য পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, সচিবালয়ের নতুন ভবনে আগুন লেগেছিলো। দুপুর ২টার দিকে সচিবালয় জনপ্রশাসনের ১০ম তলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন