বিশ্বব্যাংকের আঞ্চলিক অনুশীলন ব্যবস্থাপক দিনা উমালী-ডিনিঞ্জার, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর টাস্ক টিম লিডার (টিটিএল) জনাব আমাদু বা, কো-টিটিএল জনাবা সামিনা ইয়াসমীন এবং বিশ্বব্যাংকের অন্যান্য কর্মকর্তারা এলডিডিপির ম্যাচিং অনুদানের বিভিন্ন ক্যাটাগরীতে অনুদান প্রাপ্ত উদ্যোক্তাদের কার্যক্রম পরিদর্শন করেন।
প্রকল্পের ম্যাচিং অনুদানের আওতায় ৮টি ক্যাটাগরীতে নিযুক্ত থার্ড-পার্টি ফার্মের মাধ্যমে নির্বাচিত ও গ্রান্ট রিভিউ কমিটি কমিটি কর্তৃক চূড়ান্ত নির্বাচিত ৪০৪ জন উদ্যোক্তাকে ম্যাচিং অনুদান প্রদান প্রদান করা হয়।
মূলত দুগ্ধ উৎপাদনকারী দলের সাথে বাজার সংযোগ সৃষ্টি ও প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট স্থাপনের উদ্দেশ্যে উদ্যোক্তাদের সহায়তা প্রদানের লক্ষ্যে মোট বিনিয়োগের ৬০% উদ্যোক্তার এবং প্রকল্প সহায়তা হিসেবে ৪০% অনুদান প্রদান করা হয়েছে।
প্রথমে বিশ্বব্যাংক টিম জেলা প্রাণিসম্পদ দপ্তর, ফরিদপুরে যান। সেখানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আসজাদ টিমকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং এলডিডিপি-এর আওতায় ফরিদপুর জেলায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ব্রীফ করেন। সেখান বিশ্বব্যাংক টিম সদর উপজেলার কবিরপুরে অবস্থিত এলডিডিপির ম্যাচিং অনুদান-এর অনুদানে প্রতিষ্ঠিত ভিলেজ মিল্ক লিঃ এর দুগ্ধ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে দুগ্ধ কেন্দ্রের পরিচিতি, এলডিডিপির অনুদান, চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও উত্তরণ এবং ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে তুলে ধরেন। উপস্থাপনায় এলডিপিপির অনুদানে ক্রয়কৃত দুধ পাস্তুরায়জেশন প্ল্যান্টসহ প্রায় ১২ ধরণের অত্যাধুনিক মালামাল ও যন্ত্রপাতির বিবরণ তুলে ধরেন এছাড়া স্থাপিত ভিএমসিসি সমূহে কিভাবে এলডিডিপির দুগ্ধ উৎপাদনকারী দলের থেকে দুধ সংগ্রহ, দুধের মূল্য নির্ধারণ পদ্ধতি বিষয়ে তথ্য উপাত্ত উপস্থাপন করেন।
এছাড়াও তিনি ভিএমসিসি সমূহ থেকে থেকে সংগৃহীত দুধ প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট (দুগ্ধ কেন্দ্র)-এ পৌঁছানো, বিভিন্ন ধাপে সংগৃহীত দুধ প্রক্রিয়াকরণ, প্যাকেটজাতকরণ, বিপণন ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও তিনি এই প্রতিষ্ঠানের আরো কিছু কার্যক্রম পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট, ডেইরী ফিড ইউনিট ইত্যাদি বিষয়ও উপস্থাপনায় তুলে ধরেন। অতঃপর বিশ্বব্যাংক টিম পাস্তুরায়জেশন প্ল্যান্টের বিভিন্ন ইউনিট ও দুধের প্যাকেট প্রস্তুত প্রক্রিয়া পরিদর্শন করেন। সেখান থেকে টিমটি সদর উপজেলায় ভিলেজ মিল্ক লিঃ-এর একটি বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন। ভিলেজ মিল্ক লিঃ এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন বিশ্ব ব্যাংক এর আঞ্চলিক অনুশীলন পরিচালক দিনা উমালী ভূয়সী প্রশংসা করেন।
একই দিনে বিশ্বব্যাংক টিম ফরিদপুর-সদর উপজেলার কামারপুরে অবস্থিত এলডিডিপির ম্যাচিং অনুদানের তানিয়া ভার্মি কম্পোস্ট ও জৈব সার কারখানাটি পরিদর্শন করে বিশ্ব ব্যাংক টিম তানিয়া-কে একজন নারী উদ্যোক্তা হিসেবে প্রশংসা করেন।

উপস্থিত এলডিডিপির টিম টাস্ক লিডার (টিটিএল) আমাদু বা এবং কো-টিটিএল সামিনা ইয়াসমীন এবং বিশ্বব্যাংকের অন্যান্য কর্মকর্তারা দারুণ প্রশংসা করেন এবং বিশ্বব্যাংকের আঞ্চলিক অনুশীলন ব্যবস্থাপক দিনা উমালী এই খাতে আরো বিনিয়োগ বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। ছিলেন।
প্রকল্পের পক্ষ থেকে ড. মো. জাহাঙ্গীর হোসেন, চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর, ড. হিরন্ময় বিশ্বাস, ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ফরিদপুর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ফরিদপুর সদর, মনিটরিং অফিসার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন