সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০১:২০ পিএম
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই আন্দোলনের নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

শরিফ ওসমান হাদিকে বহন করে সিঙ্গাপুরের উদ্দেশে দুপুর ১টা ৩০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি আজ বেলা ১১টা ২২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

জেএইচআর