তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৭:০৯ পিএম
তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক
তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এরআগে মঙ্গলবার তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বৈঠক করেন।

এএন