ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশ্বকাপ না খেলতে পারার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৪:১২ পিএম
বিশ্বকাপ না খেলতে পারার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: সংগৃহীত

সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। বৈশ্বিক এই আসরে বাংলাদেশ কেনো খেলতে যেতে পারলো না–এর কারণ খুঁজে দেখা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মঙ্গলবার মিরপুরে একটি অনুষ্ঠানে সাইকেল বিতরণের পর গণমাধ্যমকে এ কথা জানান তিনি। 

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ কেনো বিশ্বকাপ খেলতে যেতে পারেনি, কূটনৈতিক কি ব্যর্থতা ছিল তা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য, নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানিয়ে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে সেই দাবি প্রত্যখ্যান করে দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 

এরপর আইসিসির সদস্য দেশগুলোর ভোটাভুটিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড ছাড়া আর কেউই বাংলাদেশের পক্ষ নেয়নি। যেটিকে বিসিবির দায়িত্বে থাকা কর্তাদের বড় কূটনৈতিক সীমাবদ্ধতা হিসেবে দেখছেন অনেকেই।

এএন