স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৭:২৮ পিএম
স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আবহে রাষ্ট্রীয় সৌহার্দ্যের একটি দৃশ্য দেখা গেল বঙ্গভবনে। স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বঙ্গভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই শীর্ষ নেতৃত্ব স্বাধীনতা দিবসের তাৎপর্য, রাষ্ট্রীয় সৌহার্দ্য এবং জাতীয় ঐক্যের বিষয়গুলো নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

এর আগে দিনভর স্বাধীনতা দিবসের কর্মসূচিতে সক্রিয় ছিলেন প্রধানমন্ত্রী। বিকেলে তিনি ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন।

রাষ্ট্রীয় ও জাতীয় আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত স্বাধীনতা দিবসের এই দিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎকে রাজনৈতিক সৌহার্দ্য ও সাংবিধানিক ধারাবাহিকতার প্রতীক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এএন