ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লে. কর্নেল মো. মাহমুদুল হাসান। তিনি সদ্য বিদায়ী পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।
মঙ্গলবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ মার্চ এই দুই কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে নিজ নিজ দায়িত্বভার গ্রহণ ও অর্পণ করেন। ফায়ার সার্ভিসের গুরুত্বপূর্ণ এই শাখার নতুন প্রধান লে. কর্নেল মো. মাহমুদুল হাসান বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরের একজন কর্মকর্তা।
শিক্ষা ও পেশাগত জীবনে তিনি অত্যন্ত মেধাবী হিসেবে পরিচিত। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে ডিফেন্স স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এ ছাড়া তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট।
নতুন এই নিয়োগের ফলে ফায়ার সার্ভিসের অপারেশনাল কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এই রদবদল সম্পন্ন করেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন