হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পেয়েছে বাংলাদেশের আটকে থাকা ছয়টি জাহাজ। ইরানের নিরাপত্তা কাউন্সিল এই অনুমোদন দিয়েছে।
বুধবার ঢাকায় ইরানের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী বলেন, “বাংলাদেশের আটকে থাকা ছয়টি জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পেয়েছে। এই জাহাজগুলো ফেরত আনার বিষয়ে ইরান-বাংলাদেশ যৌথভাবে কাজ করছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশিদের নিরাপদে ফেরত আনার বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। তবে যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের বিবৃতির কারণে ইরান কিছুটা অসন্তুষ্ট।”
রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ হলো আমাদের ভাই। দুর্দিনে এক ভাই আরেক ভাইয়ের পাশে থাকবে এটাই আমাদের প্রত্যাশা।”
এদিকে, ইরান-বাংলাদেশ সম্পর্কের এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালী পারাপারে সমন্বিত পদক্ষেপ গুরুত্ব পাচ্ছে, যা কৌশলগত ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন