প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ১১:৩৭ এএম
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ
সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বুধবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তাদের মধ্যে এটি ছিল সৌজন্যমূলক একটা সাক্ষাৎ বলেও জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
 
জানা গেছে, আজ অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এএন