সংসদে হাসনাত আব্দুল্লাহ

বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৪:৪৯ পিএম
বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন আর আগের মতো নেই, বরং এটি ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে।

বুধবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬’ উত্থাপনের জন্য আবেদন করলে তার বিরোধিতা করেন হাসনাত আবদুল্লাহ।

বিসিবির সাম্প্রতিক পরিবর্তন ও বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, বিসিবিকে যেভাবে দখল করা হয়েছে তা আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাই, এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়ে গেছে।

এম জি