ক্রীড়া প্রতিমন্ত্রী

৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৪:৩০ পিএম
৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে

আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সোমবার দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড বিতরণ কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে এ বিষয়ে মৌখিক আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, দেশের জাতীয় খেলোয়াড়দের জন্য ইতোমধ্যে ক্রীড়া ভাতার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আগামী ২ মে সিলেট থেকে “নতুন কুঁড়ি স্পোর্টস” কার্যক্রম একযোগে সারাদেশে শুরু হবে। এর আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোতে খেলাধুলার সঙ্গে যুক্ত করা হবে, যাতে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থভাবে গড়ে উঠতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস” দেশের ক্রীড়া ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু ও অ্যাডভোকেট আব্দুস সালাম তালুকদার এবং জেলা প্রশাসক শরীফা হকসহ অনেকে।

এএন