এলএনজি টার্মিনাল মেরামত সম্পন্ন, গ্যাস সরবরাহ শুরু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০১:১৪ পিএম
এলএনজি টার্মিনাল মেরামত সম্পন্ন, গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালীতে যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেট এনার্জি পরিচালিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহকারী ভাসমান টার্মিনাল বা এফএসআরইউতে দেখা দেওয়া কারিগরি সমস্যা সফলভাবে মেরামত করা হয়েছে। এর ফলে জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে পেট্রোবাংলা এ তথ্য নিশ্চিত করে জানায়, তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগতে পারে।

এর আগে একই দিন সকাল ৬টার দিকে কারিগরি ত্রুটির কারণে ওই এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিডে প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সাময়িকভাবে ব্যাহত হয়। ফলে রাজধানীর দক্ষিণাচলসহ তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যায় বলে জানা গেছে।

এম জি