রাজধানীর তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে কলেজছাত্র রিজয়ান রশীদের নির্মিত গো-কার্ট (রেসিং কার) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে তিনি এই উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন এবং তরুণ উদ্ভাবকদের সঙ্গে কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্যোগের প্রশংসা করেন। পরে রিজয়ান রশীদের পাশে দাঁড়িয়ে উৎসাহ দিতে নিজেই গো-কার্টটি চালিয়ে দেখেন, যা উপস্থিতদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করে।
প্রধানমন্ত্রী বলেন, তরুণদের প্রযুক্তি ও উদ্ভাবনে আরও এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মের এমন সৃজনশীল প্রচেষ্টা দেশের সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন