ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শাওগাতুল আলম। নতুন দায়িত্বের পাশাপাশি তিনি অতিরিক্ত সচিবের পদমর্যাদা ভোগ করবেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষর করেন।
এর আগে শাওগাতুল আলম ঢাকা নভোথিয়েটারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্বে তিনি রাজধানীর গণপরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করবেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন