খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি। এই প্রস্তাব কার্যকর হলে আগামী ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকি প্রায় ১৩ হাজার কোটি টাকা কমতে পারে বলে জানিয়েছে বিইআরসি।
বৃহস্পতিবার রাজধানীর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত বিইআরসির গণশুনানিতে এ প্রস্তাব তুলে ধরা হয়।
কমিটির হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৯৫ হাজার ৬১২ মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ পরিমাণ বিদ্যুৎ সরবরাহে বিতরণ সংস্থাগুলোর মোট নিট রাজস্ব প্রয়োজন হবে ১ লাখ ১৯ হাজার ২৮৫ কোটি টাকা।
এদিকে কারিগরি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ বিতরণে সিস্টেম লস ২০২৪-২৫ অর্থবছরের ৭ দশমিক ৩৮ শতাংশ থেকে কমে ২০২৬-২৭ অর্থবছরে ৭ দশমিক ৩৭ শতাংশে নামতে পারে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন