চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সঞ্চয়পত্রে আগের হারেই মুনাফা পাবেন বিনিয়োগকারীরা।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি-জুন মেয়াদে জাতীয় সঞ্চয় স্কিমগুলোর জন্য যে সুদহার কার্যকর ছিল, জুলাই-ডিসেম্বর মেয়াদেও একই হার ও একই শর্ত বহাল থাকবে।
জাতীয় সঞ্চয় অধিদপ্তর জানিয়েছে, নতুন কোনো পরিবর্তন না হওয়ায় স্কিমভেদে বিনিয়োগকারীরা সর্বোচ্চ ১১.৮২ শতাংশ থেকে ১১.৯৮ শতাংশ পর্যন্ত মুনাফা পাবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, সঞ্চয়পত্রের বিদ্যমান মুনাফার হার ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন