বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অবশেষে পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। আবদুল মোনায়েম মুন্না ও নূরুল ইসলাম নয়নের নেতৃত্বাধীন এই সংগঠনের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এক সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে, ২০২৪ সালের ৯ জুলাই আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক মনোনীত করে যুবদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর আজ সেই কমিটিকে পূর্ণাঙ্গ করা হলো।
ঘোষিত এই কার্যনির্বাহী কমিটিতে শীর্ষ দুই পদের পর গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল এবং ১ম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান জুয়েল।
নতুন এই কমিটিতে সহ-সভাপতি পদে রাখা হয়েছে মোট ২৯ জনকে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জিয়াউর রহমান জিয়া, কামাল আনোয়ার আহাম্মদ, মাহফুজুর রহমান মাহফুজ, জাহাঙ্গীর আলম দুলাল, শাহ আলম চৌধুরী, সাইদুর রহমান, সাব্বির আহমেদ দিপু, আবদুল জব্বার খান, খন্দকার এনামুল হক এনাম এবং শরীফ উদ্দীন জুয়েল।
সহ-সভাপতিদের তালিকায় আরও রয়েছেন ইয়াসিন ফেরদৌস মুরাদ, রফিক আহমেদ ডলার, সাইদ ইকবাল মাহমুদ টিটু, মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ, মাহমুদুস সালেহীন, আতিকুর রহমান আতিক, জাকির হোসেন উজ্জল, এইচ এম তসলিম উদ্দিন, নাজমুল আলম নাজু ও মো. আনোয়ারুল হক। একই পদে প্রবাস থেকে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের আবু সাঈদ আহমেদ এবং যুক্তরাজ্যের রহিম উদ্দিন। এছাড়া রয়েছেন ফেরদৌস আহমেদ মুন্না, তরিকুল ইসলাম টিটু, ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, মঞ্জুরুল আজিম সুমন, আজিজুর রহমান আকন্দ এবং দপ্তরের দায়িত্বে থাকা নুরুল ইসলাম সোহেল।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাজ করবেন মোট ২৯ জন নেতা। এই তালিকায় রয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান, মনিরুল ইসলাম সোহাগ, আবু আতিক আল হাসান মিন্টু, শাহ নাসির উদ্দিন রুমন, কফিল উদ্দিন ভূইয়া, মঈনুদ্দীন রুবেল, আজহারুল ইসলাম মিলন, এজমল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, রবিউল ইসলাম নয়ন এবং সাজ্জাদুল মিরাজ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে আরও অন্তুর্ভুক্ত হয়েছেন মিঞা মোহাম্মদ রাসেল, আবদুল করিম সরকার, শফিকুল ইসলাম শফিক, গোলাম মোস্তফা, আবুল মনসুর খান দীপক, খন্দকার আল আশরাফ মামুন, আইয়ুব খান, শামসুজ্জোহা সুমন, তারেক উজ জামান তারেক, শোয়াইব খন্দকার, আশরাফুর রহমান বাবু, আসাদুজ্জামান আসাদ, মো. আবদুল ওয়াহাব, সৌদির হারুন অর রশীদ হিরো, এম তমাল আহমেদ, সাজেদুল ইসলাম এবং দপ্তরের দায়িত্বে থাকা মিনহাজুল ইসলাম ভূইয়া।
কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে ২৩ জন এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে ১২ জন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে সহ-সাধারণ সম্পাদক হিসেবে হাসান আল মামুন লিমন, মাসুদ খান পারভেজ, এন এম আব্দুল্লাহ উজ্জল এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে এম এ গাফফার ও আশরাফ ফারুকী হীরাসহ অন্যান্যরা রয়েছেন।
সম্পাদকীয় পদগুলোর মধ্যে প্রচার সম্পাদক পদে আল মেহেদী তালুকদার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে আশরাফ জালাল খান মনন, তথ্য ও গবেষণা সম্পাদক পদে আমিনুর রহমান আমিন এবং কোষাধ্যক্ষ হিসেবে রোকনুজ্জামান রোকন মনোনীত হয়েছেন। আইন বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট মুর্তজা কামাল মোস্তাকসহ পাঁচজন এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ডা. গালিব হাসানসহ দুজন দায়িত্ব পেয়েছেন।
কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রাখা হয়েছে তিনজনকে, যাদের মধ্যে খায়রুজ্জামান লিঙ্কন সহ-সভাপতি এবং এ আর মামুন ও মুজাহিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদকের মর্যাদা পাবেন। এছাড়া মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট মাহবুবুল আলম আকতার এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে আরাফাত বিল্লাহ খান স্থান পেয়েছেন।
কমিটির সমাপনী অংশে ১১ জন সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে সহ-সাধারণ সম্পাদকের পদমর্যাদায় সদস্য হয়েছেন আমিনুল ইসলাম খান, মাহবুব শিকদার, মহসীন বিশ্বাস, জহিরুল ইসলাম বিপ্লব এবং রাজিব আহসান চৌধুরী পাপ্পু। সাধারণ সদস্য হিসেবে কমিটিতে যুক্ত হয়েছেন আব্দুল্লাহ আল কাফি শাহেদ, নাজিম উদ্দিন মিঠু, মাহমুদুল করিম সজল, সালাহউদ্দিন আহমেদ শাহীন, মো. এমরান হোসেন শাহীন এবং ফখরুল বিন খালেক।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন